২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৭ ইউনিট বন্ধ

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ৭টি ইউনিট শুক্রবার রাতে একসঙ্গে বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2008, 04:55 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ৭টি ইউনিট শুক্রবার রাতে একসঙ্গে বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে এসটি (স্টিম টারবাইন) ইউনিটের সিটি টিউব বিস্ফোরিত হলে কেন্দ্রের ৮টি ইউনিটের ৭টিতেই উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রকৌশলীরা ইউনিটগুলো আবার চালু করার চেষ্টা করচেন বলে আবদুল খালেক জানান। দুর্ঘটনার পর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর গত ১৩ আগস্ট এ বিদ্যুৎ কেন্দ্রের ৮টি ইউনিটে উৎপাদন শুরু হয়। স্থাপনের সময়ে এই কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৭২৪ মেগাওয়াট হলেও ৮টি ইউনিটের ৭টির আয়ুষ্কাল ফুরিয়ে যাওয়ায় এ ৭ ইউনিট থেকে এখন মাত্র ৫০১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমএইচবি/২২৪৬ ঘ.