২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক কল আদান-প্রদানে চালু হল বেসরকারি গেটওয়ে

আন্তর্জাতিক টেলিফোন কল আদান-প্রদানে বেসরকারি পর্যায়ে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) ও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) বৃহস্পতিবার চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 03:54 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক টেলিফোন কল আদান-প্রদানে বেসরকারি পর্যায়ে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) ও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) বৃহস্পতিবার চালু হয়েছে। দুপুরে রাজধানীর ইস্কাটনে মীর টেলিকমের আইজিডব্লিউ এবং বিকেলে মহাখালীতে ম্যাঙ্গো টেলিসার্ভিসের আইআইজি সেবা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম এ মালেক। এর মধ্য দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো বেসরকারি গেটওয়ের মাধ্যমে আন্তর্জাতিক কল আদান প্রদান শুরু হল। এতোদিন বিটিসিএল (সাবেক বিটিটিবি) বিষয়টি নিয়ন্ত্রণ করতো। আগামী শনিবার আরো চারটি প্রতিষ্ঠান আইজিডব্লিউ ও আইসিএক্স সেবা চালু করবে। এরমধ্যে বাংলা ট্র্যাক কমিউনিকেশন ও নভোটেল চালু করবে আইজিডব্লিউ এবং এম এন্ড এইচ টেলিকম ও গ্যাটকো টেলিকমিউনিকেশন চালু করবে আইসিএক্স গেটওয়ে। মীর টেলিকমের আইজিডব্লিউ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত এম এ মালেক বলেন, "আমরা মনে প্রাণে বিশ্বাস করি, সরকারের ব্যবসা করা উচিত নয়। কারণ রেল, টিএন্ডটি, বিমান, পাটকল কোথাও সরকারের সফলতার ইতিহাস নেই। এ কারণেই আমরা বেসরকারি সংস্কৃতি গড়ে তুলতে চাই।" সরকার অল্প সময়ের মধ্যে ওয়াইম্যাক্স ও তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহারের অনুমতি দেবে বলেও জানান তিনি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মনজুরুল আলম জানান, এ ছয়টি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক কল আদান