গাইবান্ধা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধা শহর রক্ষা বাঁধের প্রায় ৪০ ফুট অংশ ধসে গেছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘাঘট নদীর শহর রক্ষা বাঁধের কুটিপাড়া অংশে ধস নামে। পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামতের চেষ্টা চালাচ্ছে।
ঘাঘটের শাখা নদী আলাই এ পানি কম থাকায় পানি আলাই হয়ে ভাটিতে নেমে যাচ্ছে। ফলে শহর এলাকা প্লাবিত হওয়ার আশংকা কম বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
জেলা প্রশাসক আবু মো. ইউসুফ ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিউল আজম জানান, ইঁদুরের গর্ত থাকায় পানি চুইয়ে পড়ে আকস্মিকভাবে বাঁধ ধসে পড়েছে। তবে বাঁধ ভাঙা পানি আলাই নদী দিয়ে নেমে যাওয়ায় শহর এলাকা প্লাবিত হওয়ার কোন আশংকা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৫ ঘ.
bdnews24