২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে দেয়াল ধসে একই পরিবারের তিনজন নিহত

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের পূর্ব দরগাহ পাড়ায় রোববার রাতে প্রবল বর্ষণের সময় বাড়ির দেয়াল ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 10:01 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

কক্সবাজার, আগষ্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের পূর্ব দরগাহ পাড়ায় রোববার রাতে প্রবল বর্ষণের সময় বাড়ির দেয়াল ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- হারুনুর রশিদ (৩০), তার স্ত্রী সাজেদা বেগম (২৫) ও মেয়ে খুরশিদা বেগম (৩)। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করেছে। প্রতিবেশীদের বরাত দিয়ে ঈদগাঁও পুুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ছেন থোয়াইন জানান, রাত প্রায় ১টার দিকে হঠাৎ মাটি দিয়ে তৈরি ঘরের একটি দেয়াল ধসে পড়ে। এর নিচে চাপা পড়ে পরিবারের তিনজনই। পরে মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। তিনি জানান, প্রবল বর্ষণে মাটির দেয়াল ধসে পড়েছে। হারুনুর রশিদ আবুল খায়ের গ্র"পের প্রতিষ্ঠান আবুল বিড়ি কোম্পানির ভ্যান চালক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫৪ ঘ.