২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্জ্যের কারখানায় বিদ্যুৎ উৎপাদন

গৃহস্থালীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করছে জার্মানির সরকারি মালিকানাধীন ফার্ম বার্লিনার স্টাডট্রাইনিগুঙ (বিএসআর)। ক্রমবর্ধমান জ্বালানি সঙ্কট মোকাবেলায় প্রতিষ্ঠানটি বর্জ্য পোড়ানো বাষ্প থেকে টার্বাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনের কাজ করছে। বার্লিন থেকে জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মারুফ মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2008, 03:07 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক বার্লিন, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহস্থালীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করছে জার্মানির সরকারি মালিকানাধীন ফার্ম বার্লিনার স্টাডট্রাইনিগুঙ (বিএসআর)। ক্রমবর্ধমান জ্বালানি সঙ্কট মোকাবেলায় বার্লিনভিত্তিক প্রতিষ্ঠানটি বর্জ্য পোড়ানো বাষ্প থেকে টার্বাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনের কাজ করছে। প্রায় ৩৪ লাখ জনঅধ্যুষিত বার্লিন নগরীতে প্রতিদিনের বর্জ্য সংগ্রহ করে বিএসআর। এরপর সরকারের পরিবেশ নীতিমালা অনুসরণ করে সংগ্রহ করা বর্জ্যরে বেশিরভাগ পুড়িয়ে উৎপন্ন হয় বাষ্প। বিদ্যুৎ উৎপাদনের জন্য এ বাষ্প পরে পাঠানো পাশের একটি প্ল্যান্টে। বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি কঠোর নীতিমালা অনুসরণ করে জার্মানি। বিএসআর কর্মকর্তারা বলেন, নীতিমালা পুরোপুরি মেনে চলছেন তারা। প্রতিষ্ঠানের মুখপাত্র ড. থমাস ক্লোয়েকনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুনাফা অর্জন আমাদের লক্ষ্য নয়। আমরা মূলত একটি অলাভজনক প্রতিষ্ঠান।" তিনি জানান, সংগ্রহ করা বর্জ্য কারখানার ফার্নেসে ৪৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয়ে থাকে। এ সময় অপ্রয়োজনীয় দ্রব্য ও বিষাক্ত টক্সিক গ্যাস অপসারণে ব্যবহৃত হয় ক্যালসিয়াম। এভাবে প্রতিদিন বর্জ্য পুড়িয়ে প্রতিষ্ঠানটিতে উৎপন্ন হয় ২৫ টন ছাই ও অবশেষ। বর্জ্যরে অবশেষ ব্যবহৃত হচ্ছে সড়ক নির্মাণ কাজে। আগে জার্মানিতে এ ধরনের বর্জ্য নিচু ভূমি ভরাটের কাজে ব্যবহৃত হলেও ২০০৫ সাল থেকে তা নিষিদ্ধ রয়েছে। বিএসআর- এ বর্জ্য পোড়ানোর ফলে উৎপন্ন ধোয়া বিশেষ মান নিয়ন্ত্রণের পরই কেবল ছাড়া হয় বায়ুমণ্ডলে। বার্লিনের পশ্চিম অংশে অবস্থিত প্রতিষ্ঠানটি এভাবেই নগরীর মোট বর্জ্যরে অর্ধেক পরিশোধন করছে। ড. থমাস ক্লোয়েকনার বলেন, "২০০৫ থেকে বর্জ্যরে অবশেষ দিয়ে নিচু ভূমি ভরাট নিষিদ্ধ হওয়ার পর আমরা ৮০০ থেকে এক হাজার মিটার নিচে বালির স্তরের মধ্যে তা চাপা দিচ্ছি। এটি পুরোপুরি পরিবেশসম্মত।" তিনি আরো বলেন, "আমার প্রতিনিয়ত এখানকার বাতাসে বিশুদ্ধতা পর্যবেক্ষণ করে তার তথ্য পরিবেশ মন্ত্রণালয়কে জানাচ্ছি। প্রতিষ্ঠানটি অর্থনৈতিক, পরিবেশ ও সামাজিক অবস্থানের মধ্যে একটি চমৎকার ভারসাম্য অর্জন করেছে।" বার্লিন নগরীতে বর্জ্য সংগ্রহ এবং তা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কারণে বিএসআর-এর সুনাম থাকলেও প্রতিষ্ঠানটির কিছু সমালোচনাও করেছেন সাধারণ নাগরিকরা। বর্জ্য অপসারণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি নাগরিকদের কাছ থেকে ৬০ লিটারের ওয়েস্টবিনের জন্য মাসপ্রতি ৬৫ ইউরো, ১২০ লিটারের জন্য ৭৬ ইউরো, ২৪০ লিটারের জন্য ৯০ ইউরো, ৬৬০ লিটারের জন্য ২১৬ ইউরো করে নিয়ে থাকে। নগরীর এক তরুণী ক্রিসটেন ফ্রেইমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএসআর মাস গুণে ইউরো তাদের সার্ভিসে সন্তুষ্ট নন তিনি। ক্রিসটেনের অভিযোগ, "প্রতিষ্ঠানটি কেবল বড় সড়ক পরিষ্কারের দিকে দৃষ্টি দেয়, ছোট ফ্ল্যাটের দিকে তাদের নজর নেই।" বর্তমানে বিএসআর এ ২০০ কর্মীর পাশাপাশি সড়ক ও বাড়ি থেকে বর্জ্য অপসারণের জন্য আরো কিছুৃ জনবল রয়েছে। আগামী তিন বছরের মধ্যে বড় আকারে একটি বায়োগ্যাস প্ল্যান্ট করারর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। জার্মানিতে বিএসআর এর মতো বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএইচবি/২০৫৭ ঘ.