২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত জরুরি অবস্থা প্রত্যাহার করে সংসদ নির্বাচন দিন: মুজাহিদ

দ্রুত জরুরি অবস্থা প্রত্যাহার করে সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2008, 01:34 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

কিশোরগঞ্জ, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্রুত জরুরি অবস্থা প্রত্যাহার করে সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তিনি বলেন, "ভোটার তালিকা তৈরির বাহনায় সরকার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন করেনি। নির্ধারিত সময়ে নির্বাচন না করে সরকার সংবিধান লংঘন করেছে।" শনিবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের সমাবেশে মুজাহিদ এ কথা বলেন। মুজাহিদ বলেন, "নির্ধারিত সময়ে সংসদ নির্বাচন না করে সরকার উপজেলা নির্বাচন করার পাঁয়তারা করছে। এর উদ্দেশ্য হল- উপজেলা নির্বাচনের মাধ্যমে নিজ পছন্দমত প্রার্থী নির্বাচিত করে পরবর্তীতে সংসদ নির্বাচনে একটি তাঁবেদার গোষ্ঠিকে ক্ষমতায় বসানো।" আওয়ামী লীগ পরিকল্পিতভাবে লগি-বৈঠার রাজনীতি করে ১/১১ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি। সীমান্তে বিডিআর সদস্যদের হত্যা এবং মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশি শ্রমিকদের ফেরত পাঠানোর ঘটনায় সরকারের ভূমিকা ন্যাক্কারজনক ও নতজানুমূলক বলে উল্লেখ করেন মুজাহিদ। জেলা জামায়াত আমির মাওলানা তৈয়বুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- সাবেক সাংসদ মাসুদ হিলালী, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আ ঈ ম ওয়ালী উল্লাহ রাব্বানী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৩১ ঘ.