২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীরপুরে তেরো বছরের স্কুলছাত্রীর গায়ে এসিড মেরেছে দুর্বৃত্তরা

রাজধানীর মীরপুর ২ নম্বর এলাকায় বুধবার মাত্র তেরো বছরের এক স্কুলছাত্রীর গায়ে এসিড মেরেছে দুর্বৃত্তরা। আহত মেয়েটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 05:56 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মীরপুর ২ নম্বর এলাকায় বুধবার মাত্র তেরো বছরের এক স্কুলছাত্রীর গায়ে এসিড মেরেছে দুর্বৃত্তরা। আহত মেয়েটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঘটনার শিকার স্কুল ছাত্রীর চাচা শামসুদ্দীন জানিয়েছেন, তার ভাইঝি স্থানীয় আসমা বিদ্যা নিকেতনের সপ্তম শ্রেণীর ছাত্রী। বখাটে হিসেবে পরিচিত স্থানীয় তরুণ দীপু কিছুদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। মেয়েটি এতে সাড়া না দিলে বখাটেরা স্কুলে যাতায়াতের সময় তাকে উত্যক্ত করতো। বুধবার সন্ধ্যার দিকে মেয়েটি বাসা থেকে বের হলে আগে থেকে আরও দু'সঙ্গীসহ ওঁৎ পেতে থাকা দীপু তার শরীরে এসিড ছুঁড়ে মারে। মেয়েটি বিপদ আঁচ করে মাথা নিচু করে ফেললে এসিড তার চাঁদিতে পড়ে। এতে তার মাথার অংশবিশেষ পুড়ে যায়। মেয়েটিকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। মীরপুর থানার উপ-পরিদর্শক সোমেন হাসনাইন রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় বখাটে দীপু ওই স্কুল ছাত্রীর গায়ে এসিড মেরেছে। পুলিশ এখনও দীপুর বিস্তারিত ঠিকানা পায়নি জানিয়ে তিনি বলেন এ ব্যাপাবে খোঁজ- খবর নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩১৫ঘ.