২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস খাদে, নিহত ৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভাঙ্গা-মাওয়া সড়কে বুধবার যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে চার জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ২৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 09:00 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ফরিদপুর, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভাঙ্গা-মাওয়া সড়কে বুধবার যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে চার জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ২৩ জন। হাশেমদিয়া এলাকায় সকাল ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক। দুর্ঘটনা কবলিত বাসটি চট্টগ্রাম থেকে বাগেরহাটের মোড়েলগঞ্জ যাচ্ছিল। নিহত চার জনের মধ্যে তিন জন নারী ও অপর জন পুরুষ। এদের দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার আব্দুল গফুর (৪০) এবং বাগেরহাটের রায়েন্দা এলাকার জেসমিন আক্তার (২২)। পুলিশ কর্মকর্তা এনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শতাব্দি পরিবহনের ওই বাস চট্টগ্রাম থেকে মোড়েলগঞ্জ যাওয়ার পথে হাশেমদিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চার যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।" এনামুল হক জানান, আহত ২৩ জনের মধ্যে ১৫ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকি আট জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে তৎপরতা চলছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বাসটির চালককে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৫ ঘ.