ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে বুধবার সকালে সন্ত্রাসীদের গুলিতে ফরিদ উদ্দিন সরকার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত ফরিদ উদ্দিন ডিএনডি উন্নয়ন নাগরিক ফোরাম এর সভাপতি ও রায়েরবাগ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। তার বাসা শ্যামপুর মুজাহিদ নগরে।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক শাাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রায়েরবাগ বাসস্ট্যান্ডে ফরিদ উদ্দিনের খাবারের দোকান হোটেল তমা অ্যান্ড রেস্টুরেন্টে এ হত্যার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল পৌণে নয়টার দিকে তিনি তার দোকানে নাস্তা করছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী সেখানে ঢুকে ফরিদ উদ্দিনকে লক্ষ্য করে উপুর্যপরি গুলি করে পলিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।
ফরিদ উদ্দিনের শ্যালক জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের জানা মতে ফরিদ উদ্দিনের সঙ্গে কারো শত্র"তা ছিল না। ঘটনার কারণ সম্পর্কে বলতে পারছেন না তারা।
ফরিদ উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা শাহজালাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/১৩২৩ ঘ.
bdnews24