২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিপজল দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র

অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় চলচ্চিত্র অভিনেতা ও ঢাকার কমিশনার মনোয়ার হোসেন ডিপজল এবং তার স্ত্রী রোমানা মনোয়ারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 02:59 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় চলচ্চিত্র অভিনেতা ও ঢাকার কমিশনার মনোয়ার হোসেন ডিপজল এবং তার স্ত্রী রোমানা মনোয়ারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের সহকারী পরিচালক মো. তালেবুর রহমান মঙ্গলবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন। এতে বলা হয়, ডিপজল গত বছরের ৭ জুন কমিশনে জমা দেওয়া সম্পদের বিবরণীতে প্রায় ৩ কোটি ৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া, তিনি ও তার স্ত্রী প্রায় ৫ কোটি ১৬ লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। গত বছরের ৩ ডিসেম্বর মিরপুর থানায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন। মনোয়ার হোসেন ডিপজল দুটি অস্ত্র মামলায় ১৭ বছর করে এবং কর ফাঁকির মামলায় একটি মামলায় আট বছরের কারাদণ্ড পেয়েছেন। বর্তমানে তিনি পলাতক। তার স্ত্রী রোমানা অস্ত্র মামলায় সাত বছর ও কর ফাঁকির মামলায় আট বছরের কারাদণ্ড পেয়েছেন। তবে মামলার রায়ের আগে জামিন পেয়ে তিনিও এখন পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএইচবি/২০৫২ ঘ.