২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোশাররফ, কামাল ও তৈমুরের জামিন

বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সাবেক আওয়ামী লীগ সাংসদ কামাল আহমেদ মজুমদার ও বিআরটিসির সাবেক চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারকে জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 07:03 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সাবেক আওয়ামী লীগ সাংসদ কামাল আহমেদ মজুমদার ও বিআরটিসির সাবেক চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারকে জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শরিফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ তাদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুইটি চাঁদাবাজির মামলায় মোশাররফ হোসেন, একটি চাঁদাবাজির মামলায় তৈমুর আলম ও অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতির মামলায় কামাল মজুমদারকে জামিন দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১২৫৬ ঘ.