ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমন্ডির জিগাতলায় রোববার সন্ত্রাসীদের গুলিতে সানিয়া তাসমীম (১৭) নামে এক কলেজ ছাত্রী আহত হয়েছেন।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ সানিয়া বাংলাদেশ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার বাসা ধানমন্ডির ৪ নম্বর সড়কে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক রিয়াজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১১টার দিকে কোচিং থেকে বাসায় ফেরার পথে জিগাতলার কাছে এ ঘটনা ঘটে। সিএনজিতে চড়ে এসে তিন যুবক সানিয়াকে লক্ষ করে গুলি করে পালিয়ে যায়।
সানিয়ার তলপেটে একটি গুলি লেগেছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
ছিনতাই না পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে- তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এএল/এমআই/১৪১০ ঘ.
bdnews24