২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্নচাপ উড়িষ্যার স্থলভাগে

বঙ্গোপসাগরের মৌসুমী নিম্নচাপটি রোববার দুপুর ১২টার দিকে উড়িষ্যার পুরী এবং কোর্নাকের মধ্য দিয়ে উপকূল অতিক্রম করে বর্তমানে উড়িষ্যা এবং এর সংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 07:00 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম)- বঙ্গোপসাগরের মৌসুমী নিম্নচাপটি রোববার দুপুর ১২টার দিকে উড়িষ্যার পুরী এবং কোর্নাকের মধ্য দিয়ে উপকূল অতিক্রম করে বর্তমানে উড়িষ্যা এবং এর সংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিমে সরে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশে এর খুব একটা প্রভাব না পড়লেও সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের উপ পূর্বাভাস কর্মকর্তা সানাউল হক দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য দেখা দিয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বইতে পারে।" এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত এখনও দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে নিম্নচাপের কারণে বাংলাদেশের স্থলভাগে বৃষ্টি ছাড়া অন্য কোনও প্রভাব পড়বে না বলে জানান আবহাওয়া কর্মকর্তা সানাউল। উত্তর বঙ্গোপসাগরে শনিবার সকালে লঘুচাপটি সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমআই/১৭৪৪ ঘ.