২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য ঘাটতি কমাতে হলে জমি পতিত রাখা যাবে না: কৃষি উপদেষ্টা

উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের আরও পরিশ্রম করার আহ্বান জানিয়ে কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা ড. সিএস করিম বলেছেন, দেশে খাদ্য ঘাটতি কমাতে হলে কোনো পতিত জমি রাখা যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2008, 01:07 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

সিরাজগঞ্জ, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের আরও পরিশ্রম করার আহ্বান জানিয়ে কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা ড. সিএস করিম বলেছেন, দেশে খাদ্য ঘাটতি কমাতে হলে কোনো পতিত জমি রাখা যাবে না। তিনি বলেন, "খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেশি করে চাষাবাদ করতে হবে।।" শনিবার সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নবনির্মিত রানীগ্রাম বাঁধ পরিদর্শনকালে সিএস করিম সাংবাদিকদের এ কথা বলেন। যমুনার পশ্চিম পাড়ে সদর উপজেলার রানীগ্রাম থেকে কাজীপুরের মেঘাই পর্যন্ত সাড়ে ১৮ কিলোমিটার দীর্ঘ এ বাঁধ পরিদর্শনকালে উপদেষ্টা রানীগ্রাম বাঁধে একটি ঔষধি গাছ লাগান। বাঁধের পাঁচ কিলোমিটার এলাকায় বনায়ন প্রকল্প হাতে নিয়েছে সবুজ ছায়া নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তিনি বলেন, "নদী ভাঙ্গনে প্রতিবছর বহু আবাদি জমি নদীগর্ভে চলে যায়। স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে ভাঙ্গন রোধ করা হবে।" তিনি বলেন, কৃষক বান্ধব সেচ ব্যবস্থার গড়ে তোলা হবে যাতে কৃষকরা উপকৃত হন। এ সময় তার সঙ্গে ছিলেন, পানি ও পরিবেশ বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এইচ এস মোজাদ্দাদ ফারুক, অতিরিক্ত সচিব বদরুল আলম তরফদার, জেলা প্রশাসক মো. আশরাফ আলীসহ প্রশাসনের কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০৪ ঘ.