২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহথিরকন্যা মেরিনা ঢাকা আসছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদের মেয়ে মেরিনা মাহথির ছয় দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন। ঢাকায় তিনি গণমাধ্যম ও লৈঙ্গিক সমতা বিষয়ক একটি সেমিনারে অংশ নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2008, 12:21 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদের মেয়ে মেরিনা মাহথির ছয় দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন। ঢাকায় তিনি গণমাধ্যম ও লৈঙ্গিক সমতা বিষয়ক একটি সেমিনারে অংশ নেবেন। এছাড়া গ্রামীণ ব্যাংক ও ব্র্যাকের কয়েকটি প্রকল্পও ঘুরে দেখবেন তিনি। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার সঙ্গেও মেরিনার সাক্ষাতের কথা রয়েছে। মালয়েশিয়ার 'দি স্টার' পত্রিকায় 'মিউসিং' শিরোনামের কলাম লেখেন মেরিনা বিনতে রহমান। নারীদের নিয়ে মালয়েশিয়া টেলিভিশনে 'ত্রি আর' নামে একটি অনুষ্ঠান করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রীর কন্যা মেরিনা এইডসবিরোধী আন্দোলনেও যুক্ত। মেরিনা মাহথিরের আসার কথা জানিয়ে বিসিডিজেসি (বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট, জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাদের আমন্ত্রণে 'মিডিয়া অ্যান্ড জেন্ডার ইক্যুইটি' বিষয়ক একটি জাতীয় সেমিনারে যোগ দিতে মেরিনা ঢাকায় আসছেন। মেরিনা চট্টগ্রামেও এইডস সংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নেবেন। তিন সন্তানের জননী মেরিনা যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেন। তিনি এক জন ব্লগার। স