ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা পৃথক দ্ুিট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম তুহিন এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সোমবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আজিজুল হক এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামি ৭ আগস্ট পরোয়ানা তামিলসংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশন গত বছরের ১৯ ডিসেম্বর গুলশান থানায় তুহিনের বিরুদ্ধে এবং শাহাদাবের বিরুদ্ধে চলতি বছরের ১৯ ফেব্র"য়ারি রমনা থানায় মামলা দায়ের করে। গত রোববার দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় কমিশন।
এদিকে একই বিচারক সোমবার এইচ আর সি গ্র"পের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন। গত শুক্রবার সাঈদ হোসেন উচ্চ আদালতের নির্দেশে জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়া মাত্র ফটক থেকে আবার প্রেপ্তার হন। তার বিরদ্ধে জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগ আনা হয়।
গত ১৮ জুলাই সাঈদ হোসেনকে প্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএইচবি/১৯১১ ঘ.
bdnews24