২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোর্শেদ খানের ১৩ বছরের কারাদণ্ড

অবৈধভাবে সম্পত্তি অর্জন ও তথ্য গোপনের দায়ে সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খানকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি আদালত তাকে ১০ লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশও দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 11:01 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও তথ্য গোপনের দায়ে সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খানকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি আদালত তাকে ১০ লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশও দিয়েছে। সোমবার বিকালে সংসদ ভবনে বিশেষ জজ আদালত-৭ এর বিচারক এম সিরাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মোর্শেদ খান পলাতক থাকায় তার গ্রেপ্তার অথবা আত্মসমপর্ণের দিন থেকে রায় কার্যকর হবে। গত বছরের ২৩ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক আবু তালেব এ বিএনপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে সম্পত্তি অর্জন ও তার তথ্য গোপন করার অভিযোগ এনে গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের সময়ে মোরশেদ খানের সঙ্গে আসামি হিসেবে তার স্ত্রী নাসরিন খানও ছিলেন। তাদের বিরুদ্ধে ১ কোটি ৬৯ লাখ ৭২ হাজার ৭শ' ৯৯ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন ও তার তথ্য গোপন করার অভিযোগ আনে দুদক। পরে পলাতক নাসরিন হক রিট করলে হাইকোর্ট তার বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করার আদেশ দেন। বিশেষ জজ আদালত মোরশেদ খানকে দুদকের দুইটি ধারায় অভিযুক্ত করে সাজা দিয়েছে। এর মধ্যে আছে, সম্পত্তির তথ্য গোপনের জন্য ৩ বছর ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে ১০ বছরের সাজা। আদালত সাবেক পররাষ্ট্র মন্ত্রীর অবৈধভাবে অর্জিত ৮২ লাখ ২২ হাজার ৩শ' ৩৬ টাকার সম্পত্তি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্তের আদেশও দেন। ১১ জানুয়ারির পট পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিদেশ পাড়ি জমান মোর্শেদ খান। তিনি এখন পরিবারে সিঙ্গাপুরে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/এসকে/১৭০৪ঘ.