২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার নম্বরের বিভ্রাট এড়াতে কেন্দ্রের বাইরে ক্যাম্প

চার সিটি কর্পোরেশন ও নয় পৌরসভায় নির্বাচনের শুরুতেই ভোটার ক্রমিক নম্বর নিয়ে বিভ্রাট দেখা দেওয়ার পর বিভিন্ন স্থানে কেন্দ্রের বাইরে প্রার্থীদের এজেন্টদের ক্যাম্প বসানো হয়েছে। এর ফলে ভোটাররা সেখান থেকে ভোটার ক্রমিক নম্বর নিয়ে ভোট কেন্দ্রে ঢুকছেন। ক্রমিক নম্বর জানা না থাকায় সকাল থেকে অনেকেই কেন্দ্র থেকে ভোট না দিয়ে ফিরে যান। তবে অনেক স্থানে জাতীয় পরিচয়পত্রের ছবি মিলিয়ে ভোটার ক্রমিং নম্বর বের করার প্রক্রিয়া চলছে বলে দেরি হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিবেদক মোশতাক আহমেদ, আবু নোমান সজীব, রিয়াজুল বাশার ও রোহান জিয়াদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 05:05 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি কর্পোরেশন ও নয় পৌরসভায় নির্বাচনের শুরুতেই ভোটার ক্রমিক নম্বর নিয়ে বিভ্রাট দেখা দেওয়ার পর বিভিন্ন স্থানে কেন্দ্রের বাইরে প্রার্থীদের এজেন্টদের ক্যাম্প বসানো হয়েছে। এর ফলে ভোটাররা সেখান থেকে ভোটার ক্রমিক নম্বর নিয়ে ভোট কেন্দ্রে ঢুকছেন। ক্রমিক নম্বর জানা না থাকায় সকাল থেকে অনেকেই কেন্দ্র থেকে ভোট না দিয়ে ফিরে যান। তবে অনেক স্থানে এখনও জাতীয় পরিচয়পত্রের ছবি মিলিয়ে ভোটার ক্রমিং নম্বর বের করার প্রক্রিয়া চলছে বলে দেরি হচ্ছে। খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল- এ চার সিটি কর্পোরেশনসহ নয়টি পৌরসভায় নির্বাচনে ভোটগ্রহণ সোমবার সকাল ৮টায় শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। জরুরি অবস্থার মধ্যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এটাই যে কোনও ধরনের প্রথম নির্বাচন। অবশ্য নির্বাচনী এলাকাগুলোতে জরুরি অবস্থা শিথিল করা হয়েছে। নির্বাচন উপলক্ষে সোমবার সংশ্লিষ্ট এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশা করি একটি সুন্দর নির্বাচন হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ভোটাররা নির্বিঘে