ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি ও নয় পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রগুলোর আইন শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনী খবর আদান-প্রদানের বিষয়টি সমন্বয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার সকাল থেকে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম চলবে। একজন উপ-সচিবের নেতৃত্বে ২৪ ঘণ্টা খোলা থাকবে এটি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব (রাজনৈতিক) এই নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়কের দায়িত্বে থাকবেন।
নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের ফোন নম্বর ৯৫৭১৬৮৬ এবং ফ্যাক্স নম্বর ৯৫৭১৬৮২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/১৭৫০ ঘ.
bdnews24