ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রয়োগকারী সংস্থার হাতে বিচারবহির্র্ভূত 'হত্যাকাণ্ড' বেড়েছে অভিযোগ করে ঘটনাগুলো তদন্তে একটি স্বাধীন তদন্তকারী প্রতিষ্ঠান গঠনের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার।
তারা দাবি করেছে, বিচারবহির্ভূত হত্যার সংখ্যা বেড়ে মারাত্মক রূপ নিয়েছে এবং গত জুলাই মাসে প্রতিদিন গড়ে দুই জন এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
জুলাই মাসের মানবাধিকার পরিস্থিতি নিয়ে শুক্রবার অধিকারের প্রকাশ করা প্রতিবেদনে বলা হয়, "১ থেকে ৩১ জুলাই সময়ের মধ্যে মোট ১৬ ব্যক্তি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন। এর মধ্যে সাত জন র্যাবের এবং নয় জন পুলিশের 'ক্রসফায়ার বা এনকাউন্টার বা বন্দুকযুদ্ধে' নিহত হন।"
স
bdnews24