২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলের অংশগ্রহণের নিষেধাজ্ঞা বাতিল

স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা বৃহস্পতিবার বাতিল করেছে হাইকোর্ট। জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট জসিমউদ্দীন সরকারের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবু তারিকের বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 10:48 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা বৃহস্পতিবার বাতিল করেছে হাইকোর্ট। জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট জসিমউদ্দীন সরকারের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবু তারিকের বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়। চূড়ান্ত ভোটার তালিকা ছাড়া সিটি ও পৌর নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছিল। নির্বাচন কমিশন গত ২০ জুন চার সিটি করপোরেশন ও নয় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ৪ আগস্ট এসব স্থানে ভোট হওয়ার কথা। রায়ের পর নির্বাচন কমিশন আইনজীবী ড. শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চূড়ান্ত ভোটার তালিকা ছাড়া নির্বাচন অবৈধ ঘোষণার দাবিতে রিটটি করা হয়েছিল। কিন্তু আদালতে প্রমাণিত হয়েছে ওইসব এলাকায় চূড়ান্ত ভোটার তালিকা হয়েছে। তাই চার সিটি ও নয় পৌর নির্বাচন যথারীতি অনুষ্ঠিত হবে।" তিনি আরো বলেন, "নির্বাচন দলভিত্তিক হবে না বলে যে বিধান ছিল সেটি কেবল বাতিল করেছে হাইকোর্ট। তাই ৪ আগস্ট নির্ধারিত নির্বাচন অনুষ্ঠানের কোনো বাধা নেই।" এদিকে রিটকারীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম হাইকোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ করে এর বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান। বিডিনিউজজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসএনডি/এসকে/১৬৪২ঘ.