জয়পুরহাট, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের সরকারি খাদ্য গুদাম থেকে চাল পাচারের সময় মঙ্গলবার রাতে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-খাদ্য পরিদর্শক হারুন মোহাম্মদ আফজাল (৪৫), দারোয়ান আবু জালাল (৩৮) ও ইয়াছিন আলী (৪৫) এবং শ্রমিক জামাল মোল্লা (৪০)।
র্যাব- ৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার মেজর শাহ আলী বলেন, "চাল পাচার হবে এমন খবর পেয়ে যৌথবাহিনী, র্যাব ও পুলিশের তিনটি দল রাতে রুকিন্দিপুর খাদ্য গুদামের পাশে লুকিয়ে থাকে। রাত ১টার দিকে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল, দারোয়ান আবু জালাল, ইয়াছিন আলী ও শ্রমিক জামাল মোল্লা পিভিসি পাইপের মাধ্যমে গুদামের ভেতর থেকে প্রায় ৪ হাজার কেজি পাচার শুরু করে। এ সময় তাদের আটক করা হয়।"
এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক জামাল হোসেন একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/১৯১০ ঘ.
bdnews24