বরিশাল, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে বরিশাল আসা এম ভি পারাবাত-১১ লঞ্চের কেবিন থেকে বুধবার সকালে গোলাম রহমান খান নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
যমুনা অয়েলের চট্টগ্রাম ডিপোর সিনিয়র অপারেশন অফিসার গোলাম রহমানের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে র্যাব। এর সঙ্গে জড়িত সন্দেহে গোলাম রহমানের ভ্রমণসঙ্গী ফাতেমা বেগমসহ (৪০) তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পারাবাত লঞ্চের কর্মীরা জানান, সকালে লঞ্চটি বরিশাল ঘাটে পৌঁছানোর অনেক্ষণ পরও ৪৭ নম্বর কেবিনের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। কেবিন বয় খলিলুর ও মিজানুর রহমান ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘটনাটি আনসার সদস্যদের জানায়।
বেশ কিছুক্ষণ পর গোলাম রহমানের সহযাত্রী ফাতেমা বেগমকে নিতে তার ভাই মাহমুদুর রহমান (৩৭) ও মেয়ের জামাই রেদোয়ান আহমেদ (৩২) লঞ্চঘাটে এলে ফাতেমা কেবিনের দরজা খুলে দেন।
এ সময় কেবিনের বিছানায় চাদর পেঁচানো অবস্থায় গোলাম রহমানের লাশ দেখতে পায় আনসার সদস্যরা।
এরপর ফাতেমা, তার ভাই ও মেয়ে জামাইকে আটক করে র্যাবের হাতে তুলে দেওয়া হয়।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাবের লেফটেন্যান্ট কমান্ডার এ কে এম মামুনুর রশীদ বলেন, গোলাম রহমান ও ফাতেমাদের বাড়ি একই ইউনিয়নে। জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ ছিল। স
bdnews24