বরগুনা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের লাকুরতলা গ্রামে অভিযান চালিয়ে ত্রাণের ৬৩ পিস ঢেউটিন উদ্ধার করেছে র্যাব।
র্যাব কর্মকর্তা আবদুর রহমান মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেজর হাবিবুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি দল ডুবুরি নিয়ে লাকুরতলা গ্রামের আবদুস সোবাহান নামের এক ব্যক্তির পুকুর থেকে টিনগুলো উদ্ধার করেছে। এসব টিনের গায়ে 'ত্রাণের টিন' লেখা রয়েছে।
পাথারঘাটা থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান জানান, উদ্ধারকৃত টিনগুলো থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা করেছে র্যাব।
তিনি জানান, বিএনপির জোট সরকারের সময় সাংসদ নূরুল ইসলাম মনিকে টিনগুলো বিতরণের জন্য দেওয়া হয়েছিল। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে মনি পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতিসহ কয়েকটি মামলা আছে বলেও জানান মাহবুবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৫ ঘ.
bdnews24