২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

পটিয়ার মনসার টেক এলাকায় বৃহস্পতিবার রাতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ভাইবোনসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2008, 06:22 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটিয়ার মনসার টেক এলাকায় বৃহস্পতিবার রাতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ভাইবোনসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। নিহতদের সবাই মাইক্রোবসের আরোহী। এদের দুজন হলেন- মো. শাকিল (২০) ও তার বোন ফাহিমা (৩০)। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। শাকিল ও ফাহিমার বাড়ি চন্দনাইশ উপজেলায়। বাবার নাম হাজী আব্দুর রশীদ। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের মনসার টেক এলাকার কালারপুলে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হলে মাইক্রোবাস আরোহী শাকিল ও ফাহিমা ঘটনাস্থলেই মারা যান। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িদুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/০০১৫ ঘ.