২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ হাজার গৃহ নির্মাণে প্রয়োজনীয় সামগ্রী দিচ্ছে সৌদি আরব

সিডর আক্রান্ত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ১০ হাজার গৃহ নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছে সৌদি আরব সরকার। সিডর- পরবর্তী সময়ে সৌদি সরকারের সহায়তার অংশ হিসাবে আসন্ন রমজান মাসে এই সব সামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 01:10 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিডর আক্রান্ত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ১০ হাজার গৃহ নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছে সৌদি আরব সরকার। সিডর- পরবর্তী সময়ে সৌদি সরকারের সহায়তার অংশ হিসাবে আসন্ন রমজান মাসে এই সব সামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটি। বুধবার বিকেলে বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন নাসের আল বোসাইরি প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করে এ কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি ফাহিম মুনয়েম এই সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের জানান। প্রধান উপদেষ্টা সৌদি সরকারের এই আর্থিক সহায়তাকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূতের মাধ্যমে সৌদি বাদশাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এসময় প্রধান উপদেষ্টা দুই দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ ও সৌদি আরব সরকারের একসঙ্গে কাজ করার আশ্বাস ব্যক্ত করেন। সৌদি আরবে ১৭ লাখ বাংলাদেশী শ্রমিককে কাজের সুযোগ করে দেওয়ার জন্য তেলসমৃদ্ধ দেশটির সরকারের প্রতি ধন্যবাদ জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ''এই শ্রমশক্তি বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। এদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ারের মত দক্ষ লোক রয়েছে। বাংলাদেশ আরও দক্ষ শ্রমিক সৌদি আরবে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে।'' বাংলাদেশের শ্রমশক্তি সৌদি আরবে যাওয়ার পর সেখানকার রীতি-নীতিতে সহজে মানিয়ে নিতে সক্ষম হওয়ার জন্য সৌদি আইন, আচার-ব্যবহার ও সামাজিক রীতিনীতি বিষয়ে শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। হাতে গোনা কিছু বাংলাদেশীর অপরাধ ও আইন ভঙ্গে জড়িয়ে পড়া এবং অসাধু জনশক্তি ব্যবসায়ীদের কারণে সৌদী আরবে স