২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ ইলিয়াস আলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে সিলেট- ২ (বালাগঞ্জ-বিশ্বনাথ) আসনে বিএনপির সাবেক সাংসদ এম ইলিয়াস আলী ও তার স্ত্রী তাহমিনা রুশদীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

সিলেট, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে সিলেট- ২ (বালাগঞ্জ-বিশ্বনাথ) আসনে বিএনপির সাবেক সাংসদ এম ইলিয়াস আলী ও তার স্ত্রী তাহমিনা রুশদীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক খন্দকার এনামুল বাছির সোমবার সিলেট কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। কোতোয়ালি থানার উপ পরিদর্শক নাসিমুল ইসলাম এজাহারের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইলিয়াস আলী ও তার স্ত্রী ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জন করেছেন। ইলিয়াস আলী দম্পতি প্রায় ৯২ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেন বলেও এজাহারে অভিযোগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২১৩৬ ঘ.