২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

উপদেষ্টা পরিষদের বৈঠক সোমবার সিলেটে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় সিলেট সার্কিট হাউজে এ বৈঠক শুরু হয়ে তা বেলা আড়াইটা পর্যন্ত চলে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন। সিলেটের জেলা প্রশাসক হারুনুর রশীদ খান সাংবাদিকদের জানান, সকাল ১১টায় সিলেট সার্কিট হাউজে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 07:18 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

সিলেট, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপদেষ্টা পরিষদের বৈঠক সোমবার সিলেটে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় সিলেট সার্কিট হাউজে এ বৈঠক শুরু হয়ে তা বেলা আড়াইটা পর্যন্ত চলে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন। সিলেটের জেলা প্রশাসক হারুনুর রশীদ খান সাংবাদিকদের জানান, সকাল ১১টায় সিলেট সার্কিট হাউজে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বেলা ৩টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বৈঠকের সিদ্ধান্ত জানানো হবে। প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টারা রোববার থেকে সিলেটে অবস্থান করছেন। রোববার সিলেটে একটি আঞ্চলিক সংলাপেও অংশ নেন তিনি। উপদেষ্টারা সার্কিট হাউজেই রাত কাটান। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "সিলেটের জন্য আজকের কেবিনেট সভা হবে ঐতিহাসিক। এ বৈঠকে সিলেটের উন্নয়নই মূল এজেন্ডা হবে।" তিনি জানান, সিলেটে স্পেশাল ইকোনমিক জোন স্থাপন, সিলেট উন্নয়ন কর্তপক্ষ গঠন, হাওর উন্নয়ন বোর্ড গঠন, ওসমানী বিমান বন্দর আধুনিকায়ন ও সিলেটের শিক্ষার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া হতে পারে। সিলেটের বিভাগীয় কমিশনার জাফর আহমদ খান জানান, সিলেট বিভাগের চার জেলার সামগ্রিক উন্নয়নের জন্য মোট ২১টি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১১ ঘ.