২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৪টি আগ্নেয়াস্ত্রসহ স্কুলছাত্র গ্রেপ্তার

মীরপুর পাইকপাড়ার একটি বাসা থেকে শনিবার চারটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। র‌্যাব জানিয়েছে, পান্থ হোসেন দীপু (১৮) নামে আটক ওই তরুণের কাছ থেকে ৩টি পিস্তল, একটি রিভলভার, ৬টি পিস্তলের ম্যাগাজিন, ৫১ রাউন্ড পিস্তলের গুলি, ৯ রাউন্ড রিভলভারের গুলি ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মীরপুর পাইকপাড়ার একটি বাসা থেকে শনিবার চারটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। র‌্যাব জানিয়েছে, পান্থ হোসেন দীপু (১৮) নামে আটক ওই তরুণের কাছ থেকে ৩টি পিস্তল, একটি রিভলভার, ৬টি পিস্তলের ম্যাগাজিন, ৫১ রাউন্ড পিস্তলের গুলি, ৯ রাউন্ড রিভলভারের গুলি ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে। দীপু কম্বাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের 'এ' লেভেলের ছাত্র। র‌্যাব-৪ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল সকালে দক্ষিণ পাইকপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে দীপুকে গ্রেপ্তার করে। মশিউর জানান, এটি ছিল দীপুর খালার বাসা। সে পাশেই আরেকটি বাসায় তার পরিবারের সঙ্গে থাকে। র‌্যাব কর্মকর্তা বলেন, "দীপুর কাছ থেকে উদ্ধার করা চারটি অস্ত্রই অত্যাধুনিক। আমাদের ধারণা, বিকাশ-প্রকাশ গ্র"পের কোনো সন্ত্রাসী এসব অস্ত্র তার কাছে রাখতে দিয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যাবে।" দীপুকে র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এসকে/২১২৭ঘ.