২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি বৈঠকে স্বার্থবিরোধী কিছুতে সায় দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হওয়া পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো প্রস্তাব মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 02:18 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হওয়া পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো প্রস্তাব মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। বৃহস্পতিবার থেকে দু'দিনব্যাপী এ বৈঠক শূরু হয়েছে। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন এবং ভারতের নেতৃত্বে আছেন দেশটির পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার ইফতেখার আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "চলতি বৈঠকে বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কিছূতেই সম্মতি জানানো হবে না।" কয়েকদিন আগে ভারতের হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী জানিয়েছিলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি প্রদেশের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনে সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের ভেতর দিয়ে ট্র্যানজিট সুবিধা চাইবে ভারত। অন্যদিকে মঙ্গলবার পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, বৈঠকে ঢাকা থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর শিলং ও গৌহাটিতে সরাসরি বাস চালুর প্রস্তাব দেবে বাংলাদেশ। তিনি জানান, দীর্ঘ ২৮ বছর পর সমুদ্রসীমা নির্ধারণের বিষয়েও আলোচনা করতে সম্মত হয়েছে দুই দেশ। এর আগে ১৯৮০ সালের ২ থেকে ৫ ডিসেম্বর শেষবার দু'দেশের সমুদ্রসীমা নিয়ে আলোচনা হয়। এছাড়া বৈঠকে ভারতকে প্রতিশ্র"তির চেয়ে বাড়তি একলাখ টন চাল রপ্তানি করারও অনুরোধ জানাবে বাংলাদেশ। গত ডিসেম্বরে বাংলাদেশ সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী বাংলাদেশে পাঁচ লাখ টন চাল রপ্তানির প্রতিশ্র"তি দেন। কিন্তু ভারত এ পর্যন্ত মাত্র এক লাখ টন চাল সরবরাহ করেছে। দু'দেশের মধ্যে মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়ে বৈঠকে আলোচনা হবে। এছাড়া সীমান্তে বিএসএফ এর হাতে 'বাংলাদেশী নাগরিক হত্যা' ও অভিন্ন নদীর পানি ভাগাভাগি বিষয়েও আলোচনা করবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/২০০৮ ঘ.