২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে জবাই করে পুলিশের সোর্স হত্যা

দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগে বুধবার পুলিশ হায়দার আলী ওরফে কালু (২০) নামে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগে বুধবার পুলিশ হায়দার আলী ওরফে কালু (২০) নামে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী কালু স্থানীয় পুলিশের সোর্স এবং সে জাহাজের চোরাই মাল কেনাবেচা করতো। কালু দক্ষিণ মীরেরবাগের ফারুখ হোসেনের ছেলে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোতালেব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বুধবার সকালে মীরেরবাগ ওরিয়েন্টাল টেক্সটাইল মিলের পেছন থেকে কালুর লাশ উদ্ধার করে। তাকে গলা কেটে এবং পেটে ছুরি মেরে হত্যা করা হয়েছে। মিটফোর্ড হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে কালুর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২০২৫ঘ.