২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা, পিন্টু ও হাশেমের জামিন

দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী, নাসির উদ্দিন পিন্টু ও এম এ হাশেমকে বুধবার এক মাসের অন্তর্র্বতীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পৃথক তিনটি মামলার কার্যক্রমও এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। (আরও তথ্যসহ- ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 09:06 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী, নাসির উদ্দিন পিন্টু ও এম এ হাশেমকে বুধবার এক মাসের অন্তর্র্বতীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পৃথক তিনটি মামলার কার্যক্রমও এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি মামলা তিনটি কেন বাতিল করা হবে না- আগামী দুই সপ্তাহের মধ্যে কমিশন ও সরকারকে তার কারণ জানানোর নির্দেশ দিয়েছে আদালত। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা সা কা চৌধুরী, সাবেক সাংসদ পিন্টু এবং পারটেক্স গ্র"পের চেয়ারম্যান সাবেক সাংসদ হাশেমের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শরিফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ এ আদেশ দেন। আসামিদের পক্ষে শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রফিকুল হক বলেন, "দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী এ ধরনের মামলার তদন্ত ৬০ দিনের মধ্যে শেষ করার কথা। কিন্তু কমিশন নির্ধারিত সময়ে অভিযোগপত্র দিতে ব্যর্থ হয়েছে।" কমিশনের পক্ষে অ্যাডভোকেট মোয়াজ্জোম হোসেন বলেন, "৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা বাধ্যতামূলক নয়।" অবৈধ সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছরের জুন মাসে সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রমনা থানায় এ মামলা দায়ের করে। একই অভিযোগে জুনে হাজারিবাগ থানায় পিন্টুর বিরুদ্ধে এবং ডিসেম্বরে রমনা থানায় এম এ হাশেমের বিরুদ্ধে মামলা করে কমিশন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ২০০৭ সালের ৪ ফেব্র"য়ারি সা কা চৌধুরী এবং ২৮ মে এম এ হাশেম গ্রেপ্তার করে। এছাড়া পিন্টু গত বছর ১৫ ফেব্র"য়ারি আদালতে আত্মসমর্পণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জেকে/১৬৫০ ঘ.