২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার সিটিতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থীদের জন্য সোমবার প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 05:00 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থীদের জন্য সোমবার প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। রাজশাহীতে মেয়র পদের ১৫ প্রার্থীর মধ্যে রেজাউন নবী দুদু কাপ-পিরিচ, মাসুদুল হক ডুলু রিকশা, এএইচএম খায়রুজ্জামান লিটন তালা, অ্যাডভোকেট এনামুল হক দেওয়াল ঘড়ি, মোসাদ্দেক হোসেন বুলবুল বাঘ, রায়হানুর রহমান আনারস প্রতীক পেয়েছে। এছাড়া দুরুল হুদা দোয়াত-কলম, নাসির উদ্দিন আহম্মেদ বিদ্যুত চেয়ার, আকতারুজ্জামান বাবলু টেলিভিশন, রুহুল কুদ্দুস টুনু ছাতা, আব্দুল মতিন খান চাকা, ফরমান আলী হাঁস, আব্দুল খালেক জাহাজ, আবুল কালাম আজাদ টেবিল এবং সিদ্দিকুর রহমান পেয়েছেন মাছ প্রতীক পেয়েছেন। বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ মুসা সকালে রাজশাহী বিভাগীয় উপ-নির্বাচন কমিশন কার্যালয়ে প্রতীক বরাদ্দ করেন। বরিশাল বিভাগীয় উপ-নির্বাচন কমিশন কার্যালয়ে ১০ মেয়র পদ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয় দুপুরে। প্রার্থীদের মধ্যে শওকত হোসেন হিরণ টেলিভিশন, অ্যাডভোকেট এনায়েত পীর খান মাছ, এবায়দুল হক জাহাজ, আহসান হাবিব কামাল ঘড়ি, শরফুদ্দীন আহমেদ সান্টু ছাতা, অ্যাডভোকেট কবিরউদ্দিন হান্নু আনারস, আবুল কালাম আজাদ রিকসা, সৈয়দ আব্দুল্লাহ শহিদ চেয়ার, জহিরুল হক দোয়াত-কলম এবং মো. রফিকুল ইসলাম টেলিফোন প্রতীক পেয়েছেন। বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম এসব প্রতীক বরাদ্দ করেন। সিলেট বিভিাগীয় উপ-নির্বাচন কমিশন কার্যালয়ে সকালে প্রতীক বরাদ্দ করেন বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান। মেয়র পদে ১৬ প্রার্থীর মধ্যে বদর উদ্দিন আহমদ কামরান আনারস, বাবরুল হোসেন বাবুল রিকসা, আ ফ ম কামাল টেলিভিশন, এম এ হক মাছ, আবদুস সামাদ নজরুল তালা ও কুনু মিয়া বাঘ প্রতীক পেয়েছেন। এছাড়া মোহাম্মদ সিরাজুল ইসলামের জন্য দোয়াত-কলম, সৈয়দ মহিবুর রহমান চাকা, সৈয়দ হাবিবুর রহমান হিরন চশমা, এম কুতুব উদ্দিন আহমেদ কাপ-পিরিচ, সৈয়দ আফসার আলী টেবিল, এম এ মুকিত খান ছাতা, বশির আহমদ হাঁস, ড. কাজী কামাল আহমদ চেয়ার এবং মো. ছালেহ উদ্দিন রিমনের জন্য প্রতীক হিসাবে দেয়ালঘড়ি বরাদ্দ করা হয়েছে। খুলনা বিভিাগীয় উপ-নির্বাচন কমিশন কার্যালয়ে সকালে প্রতীক বরাদ্দ করেন বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার মোহসিন আলী। মেয়র পদে ছয় প্রার্থীর মধ্যে এনায়েত আলী রিকশা, তালুকদার আব্দুল খালেক চেয়ার, মনিরুজ্জামান মনির আনারস, এম ফিরোজ আহমেদ ছাতা, শেখ তৈয়াবুর রহমান মাছ এবং এসএম মোসলেম উদ্দিন আহমদ দোয়াত-কলম প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া ৯টি পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ হয়েছে। বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো পরিপত্র অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনের জন্য নির্ধারিত রয়েছে ২০টি প্রতীক। এছাড়া কাউন্সিলরদের জন্য ৩০টি এবং সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য ১৮টি প্রতীক রয়েছে। অপরদিকে পৌরসভায় মেয়র পদের জন্য ১০টি, কাউন্সিলরদের জন্য ১২টি এবং সংরক্ষিত পদের জন্য ৮টি প্রতীক রাখা রয়েছে। সিটি করপোরেশনের প্রার্থীদের জন্য মোট ৬৮টি ও পৌরসভায় মোট ৩০টি নির্ধারিত প্রতীকের বাইরে অতিরিক্ত প্রতীকের একটি তালিকাও করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (পৌর) মো. আবদুল বাতেন বলেন, "নির্ধারিত প্রতীকের চেয়ে প্রার্থী বেশি হলে রিটার্নিং অফিসার অতিরিক্ত তালিকা থেকে বরাদ্দ দেবেন।" নির্বাচনের জন্য চার সিটি ও ৯ পৌর এলাকায় জরুরি অবস্থা শিথিলের ব্যাপারে এর আগেই ঘোষণা দিয়েছে সরকার। প্রার্থীতা প্রত্যাহারের সময় শেষ হলে আগামী ১৪ জুলাই থেকে এসব এলাকায় নির্বাচনী সভা, সমাবেশ ও মিছিল করার অনুমতি রয়েছে। আগামী ৪ আগস্ট এসব নির্বাচনী এলাকায় একযোগে ভোটগ্রহণ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/ডিডি/জেকে/২২৫০ ঘ.