ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- জামায়াতে ইসলামীর মদদপুষ্ট সংগঠন 'জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ' এর সম্মেলনে মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী আমানকে লাঞ্ছিত করার ঘটনার বিচার দাবি করেছে সেক্টর কমান্ডারস ফোরাম।
বিচার না হলে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা এ সংগঠনটি।
সংগঠনের চেয়ারম্যান একে খন্দকার বলেছেন, অবিলম্বে এ ঘটনার বিচার না হলে বলব, সরকার জামায়াতের প্রতি পক্ষপাতিত্ব করছে।
মুক্তিযোদ্ধা আমানকে লাঞ্ছনার বিচার দাবি করে রোববার রাজধানীর ধানমন্ডির বিলিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে সেক্টর কমান্ডারস ফোরাম। লাঞ্ছিত মুক্তিযোদ্ধা আমান সম্মেলনে উপস্থিত থেকে সেদিনের ঘটনার বর্ণনা দেন।
গত শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর মদদে গড়ে ওঠা 'জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ' এর প্রতিনিধি সম্মেলনে রাজাকার, আলবদর, আলশামস ও যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে একটি বেসরকারি টেলিভিশনে বক্তব্য দেওয়ায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শেখ মোহাম্মদ আলী আমানকে লাঞ্ছিত করে জামায়াত-শিবির কর্মীরা।
সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বলেন, "যে রাজাকার, আলবদর ও আল শামসদের প্রত্যক্ষ ও পরোক্ষ ইঙ্গিতে ৩০ লাখ মানুষকে হত্যা করা হলো, তারা যখন মুক্তিযুদ্ধের নামে সংগঠন করে তা কতটুকু ন্যক্কারজনক তা বুঝতে বাকি থাকে না।"
তিনি মুক্তিযোদ্ধা আমানকে লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে সরকারের উদ্দেশে বলেন, "অবিলম্বে তদন্ত করে এই ঘটনার বিচার করতে হবে। না হলে বলব, সরকার জামায়াতের প্রতি পক্ষপাতিত্ব করছেন। লাঞ্ছনাকারীদের শাস্তি
bdnews24