২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় শুক্রবার গভীর রাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। নিহত আলী আহম্মদের (৩৫) বাড়ি চান্দিনার নলপুনি পাড়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 04:40 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

কুমিল্লা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় শুক্রবার গভীর রাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। নিহত আলী আহম্মদের (৩৫) বাড়ি চান্দিনার নলপুনি পাড়ায়। তার বিরুদ্ধে চান্দিনা থানায় ১২টি মামলাসহ কমপক্ষে ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-১১ এর কর্মকর্তা নাফিজ ইসতিয়াক জানান, তারা গোপন সূত্রে জানতে পারেন- চান্দিনার নলপুনি পাড়ার ডাকাত সর্দার আলী আহম্মদ তার সঙ্গীদের নিয়ে মাধাইয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে স্থানীয় একটি ব্যাংকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাদের ধরার জন্য র‌্যাব-১১ এর একটি দল একটি দল ঘটনাস্থলে যায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি চালাতে শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে আলী আহম্মদ ঘটনাস্থলে নিহত হয়। তিনি দাবি করেন, গোলাগুলির সময় র‌্যাবের সদস্য ওয়াহিদ, নয়ন ও মোবারক আহত হন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, দুইটি এলজি, ছয়টি রিভলবারের গুলি ও কার্তুজ, একটি রামদা ও দুইটি ছোরা উদ্ধার করা হয়েছে বলেও র‌্যাব কর্মকর্তা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২২১৮ ঘ.