২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডাকাতির ঘটনায় দু'জনের মৃত্যু, একজন আটক

আনোয়ারা উপজেলার বরুমছড়া গ্রামে শুক্রবার গভীর রাতে ডাকাতরা পিটিয়ে ও ছুরিকাঘাত করে নুরুল ইসলাম (৬০) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 02:05 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনোয়ারা উপজেলার বরুমছড়া গ্রামে শুক্রবার গভীর রাতে ডাকাতরা পিটিয়ে ও ছুরিকাঘাত করে নুরুল ইসলাম (৬০) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে হত্যা করেছে। পরে জনতার পিটুনিতে মারা গেছে শহীদ নামের এক ডাকাত। মো. খোরশেদ নামের আরেক ডাকাতকে আহত অবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আড়াইটার দিকে আনোয়ারার বরুমছড়া ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল ইসলামের ঘরে ১৫-১৬ জন ডাকাত ঢোকে। এ সময় নুরুল ইসলাম ঘরের ছাদে উঠে চিৎকার করলে ডাকাতরা রড ও ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে লোকজন ধাওয়া করে ডাকাত শহীদ ও খোরশেদকে আটক করে। এ সময় জনতার পিটুনিতে শহীদ ঘটনাস্থলে মারা যায়। খোরশেদকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওসি আবদুল কাদের জানান, ডাকাতরা নুরুল ইসলামের বাড়ি থেকে ১১ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে। লুণ্ঠিত মালামাল এখনও উদ্ধার করা যায়নি। এর আগে তারা পার্শ্ববর্তী আরও তিনটি বাড়িতে ডাকাতি করেছে। নিহত ডাকাত শহীদের বাড়িও বরুমছড়ায়। নিহত ইউপি সদস্য নুরুল ইসলাম আত্মীয় সে। খোরশেদের বাড়ি চন্দনাইশ উপজেলায়। খোরশেদ ঘটনার সঙ্গে জড়িত নয়জনের নাম পুলিশকে জানিয়েছে বলেও জানান ওসি কাদের। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও। চট্টগ্রাম দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএসবি/১৯৫৭ ঘ.