২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীনা বাজার ও নন্দনকে জরিমানা

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মীনা বাজার ও নন্দন ডিপার্টমেন্ট স্টোরে শনিবার ভেজালবিরোধী অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে পরিচালিত অভিযানে র‌্যাব ও বিএসটিআইয়ের সদস্যরা সহযোগিতা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 10:57 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মীনা বাজার ও নন্দন ডিপার্টমেন্ট স্টোরে শনিবার ভেজালবিরোধী অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে পরিচালিত অভিযানে র‌্যাব ও বিএসটিআইয়ের সদস্যরা সহযোগিতা করে। বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালানো হয় মীনা বাজারে। বিএসটিআইয়ের অনুমোদিত স্টিকার ছাড়া এবং নিম্নমানের দেশি-বিদেশি জুস, সাবান, শিশুখাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা করেন ম্যজিস্ট্রেট। মীনা বাজার কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক এ টাকা আদায় করা হয়। এরপর একই অভিযোগে নন্দন ডিপার্টমেন্ট স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হলে সঙ্গে সঙ্গে তা পরিশোধ করে কর্তৃপক্ষ। ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা সাংবাদিকদের জানান, বিএসটিআইয়ের অনুমোদিত স্টিকার ছাড়া পণ্য বিক্রি নিষিদ্ধ হলেও মীনা বাজার ও নন্দনে তা বিক্রি চলছে। কিছু কিছু পণ্যের মেয়াদ থাকলেও তা খাবার অনুপযোগী হয়ে পড়েছে। তাছাড়া কয়েকটি আমদানি পণ্যের কাগজপত্র তারা দেখাতে পারেনি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/১৬৪৯ ঘ.