২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কপোতাক্ষ নদ সংস্কারের দাবিতে যশোরে মানববন্ধন

উজানে মাথাভাঙ্গা নদীর সঙ্গে সংযোগ সৃষ্টি, ভাটিতে পলি অপসারণসহ কপোতাক্ষ নদ সংস্কারের দাবিতে বৃহস্পতিবার যশেঅর জেলা শহরে মানবন্ধন কর্মসূচি পালন করেছে 'কপোতাক্ষ বাঁচাও আন্দোলন সমন্বয় কমিটি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 04:55 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

যশোর, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজানে মাথাভাঙ্গা নদীর সঙ্গে সংযোগ সৃষ্টি, ভাটিতে পলি অপসারণসহ কপোতাক্ষ নদ সংস্কারের দাবিতে বৃহস্পতিবার যশেঅর জেলা শহরে মানবন্ধন কর্মসূচি পালন করেছে 'কপোতাক্ষ বাঁচাও আন্দোলন সমন্বয় কমিটি'। সকালে যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে বেলা ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, কপোতাক্ষ নদে জরুরি ভিত্তিতে খনন করা না হলে অববাহিকার লাখ লাখ লোক ক্ষতিগ্রস্ত হবে। বিস্তীর্ণ ফসলী জমি পানিতে ডুবে যাবে। স্মারকলিপি দেয়ার সময় কপোতাক্ষ বাঁচাও আন্দোলন সমন্বয় কমিটির সদস্য রশিদুর রহমান রশিদ, হাফিজুর রহমান দুলু, হাজী কওসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/২২৪০ ঘ.