২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমানা পুনর্নির্ধারণ শেষে নির্বাচনী আসনবণ্টন চূড়ান্ত

আপত্তি শুনানির পর মোট ১৩৫টি নির্বাচনী এলাকার সীমানা সংশোধন বা পরিবর্তন করে ৩০০ নির্বাচনী এলাকার আসনবণ্টন বৃহস্পতিবার চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। পুনর্র্নিধারিত সীমানা অনুযায়ীই নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। >> সংশোধন-পরিবর্তন করে চূড়ান্ত হওয়া ৮৪ আসনের তালিকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপত্তি শুনানির পর মোট ১৩৫টি নির্বাচনী এলাকার সীমানা সংশোধন বা পরিবর্তন করে ৩০০ নির্বাচনী এলাকার আসনবণ্টন বৃহস্পতিবার চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। পুনর্র্নিধারিত সীমানা অনুযায়ীই নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "খসড়া গেজেট প্রকাশের পর আপত্তি আবেদনের শুনানি করে চূড়ান্তভাবে সীমানা পুনর্র্নিধারণ করা হয়েছে। এরপর আর কোনো আপত্তি গ্রহণ করা হবে না। এ আসন বণ্টনেই আগামী সংসদ নির্বাচন হবে।" এর আগে গত ২৯ এপ্রিল ১৩৩টি আসনের সীমনা পুনর্র্নিধারণ করে কমিশন একটি খসড়া গেজেট প্রকাশ করে। এক মাস ধরে এ ব্যাপারে আপত্তি আবেদন গ্রহণ করা হয়। এ সময় ব্যক্তিগত ও দলগতভাবে তিন হাজারেরও বেশি আবেদন জমা পড়ে। গত ১৪ থেকে ৩০ জুন পর্যন্ত এসব আবেদনের ওপর শুনানি চলে। শুনানি শেষে সব মিলিয়ে ১৩৫টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়। বাকি আসনগুলোর সীমানা বহাল রাখার সিদ্ধান্ত হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন) ফরহাদ আহম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কমিশন যে ১৩৩টি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছিল আপত্তি শুনানির পর তার মধ্যে ৮৪টিতে কিছু সংশোধন-পরিবর্তন এসেছে। আর তা করতে গিয়ে আরো দুুটি আসনেও সামান্য পরিবর্তন আনতে হয়েছে।" এই ৮৪ আসেনর মধ্যে ৬৬টির সীমানা পরিবর্তন এবং ১৮টিতে ছোটখাট সংশোধন ও পরিবর্তন আনা হয়। কিছু আসনে কেবল নির্বাচনী এলাকার নম্বর পরিবর্তন করা হয়। যে ৬৬ আসনে নির্বাচন কমিশন ফের পরিবর্তন এনেছে সেগুলো হলো