২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে স্থানীয় চার নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি কক্সবাজারের সাবেক সাংসদসহ স্থানীয় চারজন নেতার সঙ্গে বৈঠক করেছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

কক্সবাজার, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি কক্সবাজারের সাবেক সাংসদসহ স্থানীয় চারজন নেতার সঙ্গে বৈঠক করেছেন । বৈঠকে কক্সবাজারের রাজনৈতিক অবস্থা, আগামী স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচন, রোহিঙ্গা সমস্যা, প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা হয়েছে বলে সেখানে উপস্থিত বিএনপি ও আওয়ামী লীগের দুই নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের হোটেল সী-গালে অনুষ্ঠিত আধ ঘণ্টার ওই বৈঠকে উপস্থিত ছিলেন- কক্সবাজার সদর-রামু আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ প্রকৌশলী মোহাম্মদ সহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ছালামত উল্যাহ। বৈঠকের বিষয়ে জানতে চাইলে মরিয়ার্টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি স্থানীয় নেতাদের বক্তব্য শুনেছেন। বিএনপির হাফিজপন্থী নেতা হিসেবে পরিচিত প্রকৌশলী সহিদুজ্জামান বলেন, "মার্কিন রাষ্ট্রদূত বর্তমান পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন বিষয়ে আমাদের কাছে জানতে চান। এ ব্যাপারে আমি বলেছি- জরুরি অবস্থা শিথিল করা না হলে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।" জেলা আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন বলেন, "নির্বাচনের আগে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হতে পারে বলে আশংকার কথা জানিয়েছে মরিয়ার্টিকে। আমি বলেছি- সে রকম কিছু ঘটলে নির্বাচন সুষ্ঠু হবে না।" তারা জানান, অধ্যাপক মোহাম্মদ আলী রোহিঙ্গা সমস্যাটি আলাদাভাবে মরিয়ার্টির কাছে তুলে ধরেন। এ বিষয়ে সালাহউদ্দিন বলেন, "রোহিঙ্গারা অনেকদিন ধরেই আমাদের বড় একটি সমস্যা। এমনিতেই আমরা জনসংখ্যা বিস্ফোরণের মুখে আছি। সেখানে রোহিঙ্গারা আমাদের অর্থনৈতিক অবস্থার উপর চাপ ফেলছে।" প্রকৌশলী সহিদুজ্জামান বলেন, "রোহিঙ্গারা আমাদের দেশে নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাদের অবশ্যই মিয়ানমার নয়তো তৃতীয় কোন দেশে পুনর্বাসন করতে হবে।" এছাড়া বৈঠকে কক্সবাজারে তেল ও গ্যাস অনুসন্ধান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বি