২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ দল সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা সন্ধ্যায়

আসন্ন চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ দল সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বৃহস্পতিবার সন্ধ্যায় । আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ দলের বৈঠক শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 08:54 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ দল সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বৃহস্পতিবার সন্ধ্যায় । আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ দলের বৈঠক শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম । বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর সৈয়দ আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন আমরা কিছু বলবো না। বিকেলে ভারপ্রাপ্ত সভাপতির বাসভবনে ১৪ দলের বৈঠক শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।" রাজশাহী সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী নিয়ে মূলত আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির সঙ্গে টানাপোড়েন শুরু হয়। এই সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসাবে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য এ এইচ এম কামরুজ্জামান লিটন এবং ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা মনোনয়নপত্র দাখিল করেন। নিজেদের প্রার্থীদের মনোনয়ন দিতে এ নিয়ে আওয়ামী লীগ এবং ১৪ দলের মধ্যে বেশ কয়েক দফা বৈঠক হয়। গত মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক হলেও প্রার্থিতা চূড়ান্ত করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। গত বুধবার বিকেলে ১৪ দলের সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পরও সিটি ও পৌর নির্বাচনে প্রার্থী সমর্থন দেওয়ার তালিকা চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত বৈঠক মুলতবি করা হয়। এছাড়া বৃহস্পতিবার সকাল ১১টায় ধানমন্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএআর/এমএ/১৪৪৫ ঘ.