২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ শহরে ৫টি বোমা উদ্ধার

শহরের চাকলাপাড়ার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে ৫টি বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এগুলিকে শক্তিশালী হিসেবে উল্লেখ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 07:45 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঝিনাইদহ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শহরের চাকলাপাড়ার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে ৫টি বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এগুলিকে শক্তিশালী হিসেবে উল্লেখ করেছে। ঝিনাইদহ পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, চাকলাপাড়ার আব্দুস সাত্তার শেখের বাড়িতে সন্ত্রাসীরা বুধবার রাতে কয়েকটি বোমা এনে লুকিয়ে রেখেছে খবর পেয়ে ভোরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। বাড়ির সিঁড়ির নিচে থেকে ৫টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আব্দুস সাত্তারের ছেলে সুমন ও তার সহযোগীরা শহরে বড় ধরনের নাশকতামূলক ঘটনা ঘটানোর জন্য বোমাগুলো রেখেছিল। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসকে/১৩৪১ঘ.