ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিতের জন্য দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এ আদেশের ফলে নিম্ন আদালতে মামলা দুটির কার্যক্রম চলবে না। (বিস্তারিত)
বৃহস্পতিবার বেলা পৌনে বারোটায় প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ সরকারের আবেদনের ওপর স্থগিতাদেশ না দিয়ে তাদেরকে নিয়মিত আপিল দায়ের করতে বলেছে।
এ আপিল দায়ের না করা পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য সরকারের করা আবেদন মুলতবি (স্ট্যান্ড ওভার) রাখা হয়েছে।
আদেশের পরপরই হাসিনার কৌসুলি ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন,"আপিল বিভাগ সরকারের আবেদন প্রত্যাখান করেছে। হাইকোর্টের আদেশ স্থগিত করেনি। ফলে মামলা দুটি স্থগিতে হাইকোর্টের আদেশ বহাল থাকল।"
সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, "সরকারকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়ের করতে বলেছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের আদেশের কপি পেলে আমরা নিয়মিত আপিল দায়ের করব।"
এর আগে সকাল সোয়া ১০টায় এ মামলা দুটি স্থগিতের জন্য দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য সরকারের দায়ের করা আপিলের শুনানি শেষ হয়।
গত ৭ জুলাই হাসিনার বিরুদ্ধে দায়ের করা এ দুটি মামলার নিম্ন আদালতের কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।
একইসঙ্গে আদালত মামলা দুটিতে হাসিনার বিরুদ্ধে কার্যক্রম কেন বাতিল করা হবে না আগামী চার সপ্তাহের মধ্যে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে তার কারণ জানাতে বলেছে।
শুনানিতে উভয়পক্ষের যুক্তিতর্ক
বৃহস্পতিবার শুনানিতে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, "হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা দুটির কার্যক্রম হাইকোর্ট স্থগিত করে দেওয়ায় নিম্ন আদালতের বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। কিন্তু বিশেষ এ মামলা দুটির নিষ্পত্তির জন্য আইনের নির্ধারিত সময় রয়েছে। হাইকোর্টের স
bdnews24