২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন পর্যবেক্ষণের আবেদন করতে হবে ১৭ জুলাইয়ের মধ্যে

চার সিটি ও নয় পৌরসভায় আগামী চার আগস্ট অনুষ্ঠেয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য আগ্রহী সংস্থাগুলোকে ১৭ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। এরপর এ বিষয়ে আর কোনো আবেদন গ্রহণ করবে না নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 02:50 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি ও নয় পৌরসভায় আগামী চার আগস্ট অনুষ্ঠেয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য আগ্রহী সংস্থাগুলোকে ১৭ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। এরপর এ বিষয়ে আর কোনো আবেদন গ্রহণ করবে না নির্বাচন কমিশন (ইসি)। বুধবার কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "আসন্ন সিটি ও পৌর নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী সংস্থাকে ১৭ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। এ তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।" জনসংযোগ কর্মকর্তা জানান, আগারগাঁওয়ে কমিশন সচিবালয়ে ফরম পাওয়া যাবে। এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) থেকে ডাউনলোড করেও ফরম ব্যবহার করা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২০৩৫ ঘ.