২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো দুর্নীতি মামলায় নিজামীর জামিন আবেদন নাকচ

গ্যাটকো দুর্নীতি মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। বুধবার বিকেল সোয়া ৩টার দিকে বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ আদেশ দেন। এর আগে সকালে অসুস্থতার কারণ দেখিয়ে নিজামীর পক্ষে জামিন আবেদনটি করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 09:42 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। বুধবার বিকেল সোয়া ৩টার দিকে বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ আদেশ দেন। এর আগে সকালে অসুস্থতার কারণ দেখিয়ে নিজামীর পক্ষে জামিন আবেদনটি করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ গোলাম হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে মতিউর রহমান নিজামীর পক্ষে জামিনের যে আবেদন করা হয়েছিল তা আদালত নাকচ করে দিয়েছে।" গত বছরের ২ সেপ্টেম্বর রাতে দুর্নীতি দমন কমিশন গ্যাটকো মামলা দায়ের করে। গ্যাটকো মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, মতিউর রহমান নিজামীসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ এ মামলার সাত আসামিকে পলাতক দেখানো হয়েছে। দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের পণ্যবাহী কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লে