ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বজুড়ে ক্রমবর্ধমান খাদ্য ও জ্বালানি সঙ্কট মোকাবিলায় ডি-৮ দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি একটি খাদ্য সহায়তা তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
এছাড়া উন্নয়নশীল মুসলিম দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন, দারিদ্র্য দূরীকরণে অভিবাসন প্রক্রিয়া সহজ করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মঙ্গলবার উন্নয়নশীল আটটি মুসলিম দেশের সংগঠন 'ডেভলপিং-৮' বা 'ডি-৮' এর ষষ্ঠ সম্মেলনে বক্তৃতায় প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
ফখরুদ্দীন আহমদ বলেন, "আন্ত
bdnews24