গাজী নাসিরউদ্দিন আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কক্সবাজার, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশের এক নিভৃত কোণে সৌর বিদ্যুৎ কীভাবে আঁধার কেটে আলো আনছে মঙ্গলবার সচক্ষে তাই প্রত্যক্ষ করলেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। সঙ্গে ছিলেন তার স্ত্রী আমেরিকার সাবেক রাষ্ট্রদূত লরেন মরিয়ার্টিও।
মঙ্গলবার কক্সবাজার থেকে চল্লিশ কিলোমিটার দূরে চকরিয়া থানা সদরে গ্রামীণ শক্তির ওই সৌর বিদ্যুৎ প্রকল্পটি পরিদর্শন করেন তারা। সৌর শক্তি ব্যবহার করছেন এমন একটি বাড়িতেও তারা যান।
রাষ্ট্রদূত দম্পত্তির সঙ্গে আরও ছিলেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডি-র সিনিয়র জ্বালানি উপদেষ্টা শের মো. খান, গ্রামীণ শক্তির প্রধান দিপাল সি বড়
bdnews24