২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৪ জন নিহত

বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী- ফেনী সড়কের শুরেগো পোল স্থানে সোমবার ভোরে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 05:40 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

নোয়াখালী, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী- ফেনী সড়কের শুরেগো পোল স্থানে সোমবার ভোরে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাসরিন আক্তার (৩৫), তার ছেলে উদয় (১২) ও হৃদয় (৮), দেবরের মেয়ে সুমাইয়া ইসলাম (৮)। দুর্ঘটনায় আহত হন নাসরিন আক্তারের স্বামী আমিনুল ইসলাম (৫৫) ও দেবর সফিকুল ইসলাম (৩৫)। তারা সবাই ঢাকা থেকে ভাড়ায় চালিত মাইক্রোবাসে করে শহরের মাইজদী বাজারের শমসের আলী হাজি বাড়ীতে একটি কুলখানি অনুষ্ঠানে আসছিল বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আমিনুল হক। পুলিশ কর্মকর্তা আমিনুল হক বলেন, ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। নিহতরা ঢাকার কোন এলাকার বাসিন্দা তা জানাতে পারেন নি পুলিশ কর্মকর্তা। মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জিএনএ/১১৩০ ঘ.