কুমিল্লা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগের এক দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় এবং বিক্ষোভ করে।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ৭টি বিভাগে শিক্ষক সংকট রয়েছে। ছাত্র-ছাত্রীরা এ ব্যাপারে অনেকবার উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ দাবি জানালেও কোন ফল হয়নি।
বিশ্ববিদ্যালয়ে উপাচার্য গোলাম মাওলা জানান, বিশ্ববিদ্যালয়ে ৮৮টি শিক্ষক পদে এ পর্যন্ত ৩৫জন নিয়োগ করা হয়েছে। বাকি ৫৩টি পদ শূন্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্ত শুরু হওয়ায় বর্তমানে শিক্ষক নিয়োগ স্থগিত রয়েছে।
তিনি জানান, আগামী ১২ জুলাই বিশ্ববিদ্যালয় কাউন্সিলারদের সভায় শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24