২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদিচ্ছার অভাবে চট্টগ্রামের উন্নয়ন হচ্ছে না: বিবিসি সংলাপে বক্তারা

আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক সরকারগুলোর সদিচ্ছার অভাবে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার প্রতিশ্র"তি বাস্তবায়ন হচ্ছে না বলে মত দিয়েছেন বুদ্ধিজীবী, ব্যবসায়ী ও সুশীল সমাজেরে প্রতিনিধিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 04:41 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক সরকারগুলোর সদিচ্ছার অভাবে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার প্রতিশ্র"তি বাস্তবায়ন হচ্ছে না বলে মত দিয়েছেন বুদ্ধিজীবী, ব্যবসায়ী ও সুশীল সমাজেরে প্রতিনিধিরা। শনিবার বিকালে চট্টগ্রামে বিবিসি বাংলা আয়োজিত 'চট্টগ্রাম: আপনার শহর, আপনার প্রশ্ন' শীর্ষক সংলাপে বক্তারা বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা যাবে না। সংলাপে চট্টগ্রামের পর্যটন শিল্পের সম্ভাবনা ও সঙ্কট, নগরীর জলাবদ্ধতা সমস্যা ও বন্দরের ভৌগলিক গুরুত্ব নিয়ে খোলামেলা আলোচনা হয়। প্যানেল আলোচক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম বলেন, "সবকিছুই রাজধানীকেন্দ্রিক হয়ে পড়ছে। কিন্তু বন্দরের সম্ভাবনার দিকটি মাথায় রেখে চট্টগ্রামকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। জনগণের অকল্যাণ হয় এমন কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না।" চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী বলেন, "চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন ও সংস্কার প্রয়োজন।" ঢাকা-চট্টগ্রাম সড়ককে ৪ লেনে স